৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

অনলাইন ডেস্ক

পারস্য উপসাগরের ছোট্ট দেশ কাতার এবার অতিষ্ঠ হয়ে ময়না পাখির বিরুদ্ধে অভিযানে নেমেছে। দেশটির পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ২০২৫ সালের মধ্য পর্যন্ত ৪৫,০০০ আক্রমণাত্মক ময়না পাখি ধরতে সক্ষম হয়েছে তারা।

মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তা সালেহ আল-ইয়াফায়ি জানান, এই অভিযানটি ৭৩১টি খাঁচা ব্যবহার করে ৪৫টি নির্দিষ্ট স্থানে পরিচালিত হয়েছে। আগামী মাসগুলোতে আরও কিছু স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

সালেহ আল-ইয়াফেই জনগণকে এ বিষয়ে সহায়তা করার অনুরোধ করেছেন। তিনি ময়না পাখির কোনো দল লক্ষ্য করলে হটলাইনে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি গাছগুলো যথাযথভাবে ছাঁটাই করতে ও দেয়ালের গর্তগুলো পূরণ করতে পরামর্শ দিয়েছেন। যাতে এই পাখিরা বাসা বানাতে না পারে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ময়না পাখি স্থানীয় পরিবেশের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। তাদের কারণে স্থানীয় প্রজাতির পাখি, কৃষিজ ফসল এবং মানুষের মধ্যেও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে। এছাড়া পাখির দল দেশটির পরিবেশের ভারসাম্যকেও ঝুঁকির মধ্যে ফেলেছে।

সূত্র: গাল্ফ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights