৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক

বগি লাইনচ্যুতির ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত ৮টায় লাইনচ্যুত বগি হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায়

তিনি বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights