৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির আবেদন নয়
অনলাইন ডেস্ক
বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবরের পর আর গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন গ্রহণ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের পর বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
