অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা

অনলাইন ডেস্ক
বাংলাদেশে আগামী ১১ জুলাই থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, চলবে ২১ জুলাই পর্যন্ত। ঘরের মাঠে আয়োজিত চার দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত দলে বেশিরভাগ খেলোয়াড়েরই জাতীয় দলে অভিষেক হয়েছে। তবে দলে এমন কিছু অভিজ্ঞ মুখও রয়েছেন, যারা জাতীয় দলের হয়ে ইতোমধ্যেই একাধিক ম্যাচ খেলেছেন।

এই টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফঈদা খন্দকার প্রান্তি। চলতি বছর থেকেই তিনি জাতীয় দলেরও অধিনায়কত্ব করছেন।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটি ম্যাচই গড়াবে বসুন্ধরা স্পোর্টস অ্যারেনায়। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল:
স্বর্ণা রানি মণ্ডল, নবিরন খাতুন, জয়নব বিবি, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, রানি বাহাদুর, স্বপ্না রানি, ঐশী খাতুন, তৃষ্ণা রানি, মোছা. সাগরিকা, উমেলা মারমা, বালা মাহাতো, রুপা আক্তার, বন্না খাতুন, মুঙ্কি আখতার, কানম আক্তার, রুমা আক্তার, পুজা দাস, সিনহা জাহান, শান্তি মারদি, নাদিয়া আক্তার, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights