অন্যায়ভাবে বরখাস্ত করায় গর্ভবতী নারী ক্ষতিপূরণ পেলেন দেড় কোটি টাকা!

অনলাইন ভার্সন

একজন গর্ভবতী নারীকে অন্যায়ভাবে বরখাস্ত করার জন্য যুক্তরাজ্যের একটি কর্মসংস্থান ট্রাইব্যুনাল ৯৩,০০০ পাউন্ড (প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা) ক্ষতিপূরণ দিয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ওই নারী কর্মীর নিয়োগকর্তা, আম্মার কবির, ব্যবসায়িক সমস্যার অজুহাত দেখিয়ে এবং অফিসে উপস্থিত থাকার প্রয়োজনীয়তার কথা বলে তাকে টেক্সট মেসেজের মাধ্যমে বরখাস্ত করেন। মেসেজের শেষে একটি জাজ হ্যান্ডস ইমোজি (সাধারণত উদযাপন, উত্তেজনা বা উচ্ছ্বাস প্রকাশের জন্য ব্যবহৃত হয়) ব্যবহার করা হয়েছিল। ট্রাইব্যুনালের মতে এটি অনুচিত ও অন্যায় ছিল।

উল্লেখ্য, বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাওলা মিলুসকা নামের ওই নারী কর্মী সকালে তার গুরুতর অসুস্থতার কারণে বাসা থেকে কাজ করার অনুমতি চাওয়ার পর।

যুক্তরাজ্যের কর্মসংস্থান ট্রাইব্যুনাল রোমান প্রপার্টি গ্রুপ লিমিটেড, বার্মিংহামে কর্মরত মিলুসকাকে ৯৩,৬১৬.৭৪ পাউন্ড ক্ষতিপূরণের রায় দেয়। ট্রাইব্যুনালের সিদ্ধান্তে বলা হয়েছে, গর্ভধারণের কারণেই তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে।

মিলুসকা বিনিয়োগ পরামর্শক কর্মকর্তা হিসেবে কাজ করতেন। ২০২২ সালের অক্টোবরে গর্ভবতী হওয়ার পর সকালের অসুস্থতায় ভুগছিলেন তিনি (সকালে বমি হতো)। ক্রমবর্ধমান বমিভাবের কারণে তিনি তার মিডওয়াইফের পরামর্শ অনুযায়ী বাসা থেকে কাজ করার অনুমতি চান।

তিনি তার টেক্সট মেসেজে লিখেছিলেন, ‘মিডওয়াইফ বলেছেন, এই মুহূর্তে যদি আমি বাসা থেকে কাজ করতে পারি তাহলে ভালো হবে, কারণ আগামী দুই সপ্তাহ সাধারণত গর্ভধারণজনিত বমিভাবের সর্বোচ্চ পর্যায়।

ট্রাইব্যুনালের বিচারক উল্লেখ করেন, ২৬ নভেম্বর পর্যন্ত তাদের মধ্যে আর কোনো বার্তা আদান-প্রদান হয়নি। এর মাঝে কোম্পানির মালিক একদিন আম্মার কবির মিলুসকার শারীরিক অবস্থার খোঁজ নেন।

পরবর্তী কোনো একদিন সন্ধ্যায়, কবির তাকে কয়েক দিন অল্প সময়ের জন্য কাজ করার অনুরোধ জানান। তবে ট্রাইব্যুনাল এটিকে আন্তরিক মনে করেনি। যদিও কবির দাবি করেছেন, ছুটির দিনের অনুপস্থিতির ঘাটতি পূরণের জন্যই তিনি তাকে এই কাজ করতে বলেছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল এটিকে কেবল একটি অজুহাত হিসেবে গণ্য করে এবং মিলুসকার গর্ভধারণই তার বরখাস্তের প্রকৃত কারণ বলে উপনীত হয় এবং কোম্পানির মালিককে ৯৩,০০০ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights