নেত্রকোণায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
নেত্রকোণার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বলাকা ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে পূর্বধলার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি পূর্বধলা সেটশনে পৌঁছে। এর তিন মিনিট পর ওই স্টেশন থেকে পরের স্টেশন জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। জারিয়া বালুঘাটা সেতুর কাছে পৌঁছলেই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে জারিয়া-ঝানজাইল এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করছি যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights