অপরিকল্পিত নগরায়ণে অগ্নিঝুঁকি বড় চ্যালেঞ্জ: নিপুণ রায় চৌধুরী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

অপরিকল্পিত নগরায়ণ ও অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার কারণে অগ্নিঝুঁকি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

শনিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের জাবালে নূর টাওয়ার নামের ১০ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে তিনি বলেন, দ্রুত নগরায়ণের নামে যেখানে-সেখানে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু অগ্নিনিরাপত্তার ন্যূনতম মানদণ্ড মানা হচ্ছে না।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিষয়ে তিনি জানান, সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটিতে এখনো ধোঁয়া বের হচ্ছে। বাসিন্দারা রাস্তায় অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে।

এ সময় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights