অ্যাকুয়ারিয়ামে জীবন্ত ইলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ইলিশ গভীর পানির মাছ হলেও পটুয়াখালী জেলার কুয়াকাটায় ফিশ ফ্রাই মার্কেটের অ্যাকুয়ারিয়ামে দেখা মিলেছে জীবন্ত ইলিশের। প্রায় ৪০০ গ্রাম ওজনের মাছটি দেখতে মার্কেটের কাওসার মুসল্লির দোকানে পর্যটকদের ভিড় করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে প্রতিদিনই পর্যটকরা আসেন। এখন অ্যাকুয়ারিয়ামে ইলিশ নতুন মাত্রা যোগ করেছে। পর্যটকরা জানান, চোখের সামনে অ্যাকুয়ারিয়ামে জীবিত ইলিশ ঘুরে বেড়াচ্ছে। এ দৃশ্য অবিশ্বাস্য ছিল। দোকানের পরিচালক কাওসার মুসল্লি বলেন, পর্যটকদের নতুন অভিজ্ঞতার জন্যই অ্যাকুরিয়ামে জীবিত মাছ রাখার উদ্যোগ নিয়েছি। এতে পর্যটকরাও আকর্ষিত হচ্ছেন, বিক্রিও বেড়েছে।

মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিসের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, অ্যাকুরিয়ামে স্থির পানি, সীমিত স্থান, দ্রুত অ্যামোনিয়া জমা এবং অস্থিতিশীল লবণমাত্রা ইলিশের শরীরে লবণ-পানি ভারসাম্য নিয়ন্ত্রণ দ্রুত ব্যাহত করে। অ্যাকুরিয়ামে ইলিশ ৩-৪ দিন টিকে থাকলেও এটি প্রকৃতপক্ষে ফিজিওলজিক্যাল ব্রেকডাউনের ধীর প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights