অভিষেক-ঐশ্বরিয়ার সংসার ভাঙার গুঞ্জন, কী ইঙ্গিত দিলেন অমিতাভ

অনলাইন ডেস্ক
কয়েক মাস ধরে বলিপাড়ায় একটাই গুঞ্জন চলছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের সংসার ভাঙছে। এর মাঝেই এই দম্পতির দু’জনার হাত থেকেই বিয়ের আংটি উধাও হয়ে গেছে। অমিতাভ বচ্চনও নাকি পুত্রবধূকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করেছেন।

১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক।

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ জানান, তিনি নাকি বিরক্ত। কার উপরে এমন মেজাজ হারালেন তিনি? উঠছে প্রশ্ন। তবে বিগ বির এই বিরক্তির নেপথ্যে তাঁর পরিবারের কোনও সদস্য বা পারিবারিক অশান্তি নেই। বরং, প্রযুক্তিগত কারণে নাকি ধৈর্য হারিয়ে ফেলছেন তিনি। অমিতাভ লেখেন, ‘‘ব্লগে কোনও একটা ছবি আপলোড হতে যা সময় লাগছে.. আমি রীতিমতো বিরক্ত!’’
বিগ বি জানান, ইন্টারনেটে কানেকশন দুর্বল হওয়ার কারণেই নাকি নিজের ব্লগে ছবি আপলোড করতে বেশি সময় লাগছে তার। বিগ বি জানান, ‘কওন বনেগা ক্রোড়পতি’-র শুটিংয়ের ব্যস্ততার মাঝে ব্লগ লেখা ও পোস্ট করার সময়ই পাচ্ছেন না তিনি। এত দিন ধরে নিয়মতি ব্লগ লিখতে না পারার কারণে ক্ষমাও চেয়েছেন বিগ বি।

এ দিকে সম্প্রতি অমিতাভের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায়, ঐশ্বরিয়াকে আর ফলো করেন না তিনি। নেটিজেনদের এক অংশের দাবি, ইনস্টাগ্রামে নাকি কোনও দিনই একে অপরকে ফলো করতেন না অমিতাভ ও ঐশ্বরিয়া। তাই আনফলো করার প্রশ্নই ওঠে না। আবার নেটাগরিকদের অন্য এক অংশের মত, ইনস্টাগ্রামে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কারসাজির কারণেই নাকি দেখা যাচ্ছে না বিগ বি আদৌ ঐশ্বরিয়াকে ফলো করেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights