অরাজনৈতিক ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস

৭৬ বছর যাবত শির্ক ও বিদ’আতের বিরুদ্ধে বলিষ্ঠভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীস্থ প্রধান কার্যালয়ে আল্লামা আব্দুল্লাহিল কাফী আল কুরাইশী (রঃ) মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে ১০ম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অষ্টাদশ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক ও সেক্রেটারী জেনারেল ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীর স্বাক্ষরিত গনমাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর বিবৃতিতে উল্লেখ করে তারা বলেন- বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস একটি অরাজনৈতিক ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন। সংগঠনটি দীর্ঘ ৭৬ বছর যাবত শির্ক ও বিদ’আতের বিরুদ্ধে বলিষ্ঠভাবে দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আজ সংগঠনটি এদেশের আহলে হাদীসদের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের সর্বস্তরের খ্যাতিমান ব্যক্তিবর্গ ধর্মীয় খেদমত হিসেবে জমঈয়তের দাওয়াত ও সংস্কারমূলক কার্যক্রমে আগ্রহের সাথে অংশ গ্রহণ করে থাকেন।

এ পর্যায়ে আমরা দেশের আপামর জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন! আমরা জমঈয়তের সাথে সম্পৃক্ত হয়ে দীনি দায়িত্ব পালন ও তাওহীদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights