অর্ধকোটি টাকার জাল নোটসহ রাজধানীতে গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক

প্রায় অর্ধকোটি টাকা মূল্যমানের জাল নোটসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে রাজধানীর ডেমরা, খিলগাঁও ও সবুজবাগ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

র‌্যাবের লিগ্যাল আ্য্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা আমিনুল হকসহ চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে আজ বুধবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights