অর্ধযুগ পরে চাকরি ফিরে পেলেন ইবি শিক্ষক আসাদুজ্জামান

ইবি প্রতিনিধি:

অর্ধযুগ পরে চাকরি ফিরে পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চাকুরিচ্যুত সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। গত সোমবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫৯ তম সিন্ডিকেট সভার মাধ্যমে তাকে চাকরিতে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষারিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাইকোর্টের আদেশ ও রায় অনুযায়ী তাকে স্বপদে বহাল রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের দায়েরকৃত রিট পিটিশন ৪৫০ এর আলোকে মহামান্য হাইকোর্ট ডিভিশন কর্তৃক আদেশ ও রায় অনুযায়ী তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে স্বপদে ১৬ এপ্রিল ২০১৭ হতে (সহকারী অধ্যাপক) পুনর্বহাল করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, মহামান্য হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছে। এবং মহামান্য হাইকোর্টের নির্দেশেই তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

ক্যাম্পাসসূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহারসহ এক নারী শিক্ষার্থী কর্তৃক আনিত কথিত যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেটে আসাদুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চাকরিচ্যুত হওয়ার পর হাইকোর্টে আপিল করেন ওই শিক্ষক। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে সুপ্রীম কোর্টের হাইকোর্ট তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। গত ২৯ মে অনুষ্ঠেয় ২৫৯ তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিতে পুনর্বহালের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবিষয়ে আসাদুজ্জামান বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট শুকরিয়া। আমি স্ব-সম্মানে আমরা চাকরিটা ফিরে পেয়েছি। মহামান্য হাইকোর্ট আমার প্রতি সুবিচার করছেন। আমি চাকরিতে যোগদান করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights