চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মী মো. বাপ্পি (২৩) মারা গেছেন।

রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে। বাপ্পি বিএমচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড উত্তর বহদ্দারকাটা এলাকার নুরুল আবছারের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫নম্বর ওয়ার্ড মেম্বার মো. মানিক বলেন, বিকালে জেনারেটর চালু করতে গিয়ে অসর্তকতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান বাপ্পি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ বিষয়টি কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights