অষ্টগ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা যুবদলের সদস্য সচিবসহ অন্তত ১৫ জন আহত হয়।

বুধবার দুপুরে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কালীপুর চরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাউসারুল আলমের পরিবার গত ৪০ বছর যাবৎ কালীপুরে চরের জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি জোর করে দখলে নেওয়ার চেষ্টা করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহমেদ। বুধবার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। সালিশে কাউসার আলমের পক্ষ হাজির হলেও সাঈদের লোকজন চলে যায় জমি দখল করতে।

খবর পেয়ে কাউসার আলম পক্ষের লোকজন বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমানসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান জানান, দ্বিতীয়পক্ষ অর্থাৎ কাউস সালিশে এলেও প্রথমপক্ষ আসেনি। পরে শুনেছি সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights