অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে গরীব অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। ওই এলাকার ৪ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের আয়োজনে খাজাপুর গ্রামের আয়মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে সহযোগিতা করেন স্থানীয় মহাদেবপুর একাদশ সংঘ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের ডা. ফাহমিদা নাজনিন এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম।

এ ব্যাপারে ডা. ফাহমিদা নাজনিন জানান, দিনাজপুর গাওসুল আজম চক্ষু হাসপাতালের উদ্যোগে এলাকার গরীব অসহায় রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স সংযোজন করা হচ্ছে। চোখে ছানি পড়া এসব রোগীদের বাছাই করে হাসপাতালে নিয়ে এসে সম্পূর্ণ বিনামূল্যে চোখ অপারেশন করাসহ কৃত্রিম লেন্স সংযোজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights