অস্ট্রেলিয়ান ওপেনে ‘সেঞ্চুরি’ রাঙিয়ে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শততম ম্যাচটি দাপুটে জয় পেয়েছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। মার্তিন এচেভেরিকে পাত্তাই দেননি জোকোভিচ।

শুক্রবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মার্তিন এচেভেরিকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছান তিনি।

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে ১০০ ম্যাচ খেলে ৯২তম জয় তুলে নেন জোকোভিচ। চার গ্র্যান্ডস্ল্যামে ১০০টি করে ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় তিনি। তবে অস্ট্রেলিয়ান ওপেনে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন রজার ফেদেরার (১১৭) ও নারী কিংবদন্তি সেরেনা উইলিয়ামস (১০৫)।
চতুর্থ রাউন্ডে পৌঁছানোর পর জোকোভিচ বলেন, ‌‘প্রথম দুই রাউন্ডের চেয়ে ভালো খেলেছি আমি। তাই এটা ইতিবাচক পরিবর্তন বলে আমি মনে করি। খেলার দিক থেকে ও শারীরিকভাবে ভালো অনুভব করতে শুরু করেছি। এটা ইতিবাচক দিক তবে আমি এখনো নিজের সেরা অবস্থায় খেলতে পারছি না।’

চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights