অস্ট্রেলিয়ার উপকূলে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে শুক্রবার একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লং বে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে পুলিশ আরও জানায়, বিমানে থাকা পাইলটসহ দুই আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি বিমানের ধ্বংসাবশেষ তীরে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা শনিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্স-এ প্রচার করে স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ। ভিডিওতে দেখা যায় বিমানটি সামনেরর দিক আগে সমুদ্রের দিকে আছড়ে পড়েছে।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights