অস্ত্রসহ তিন ডাকাত আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃরা হলো শৈলকূপা উপজেলার চর বাখরবা গ্রামের আক্কাস আলীর ছেলে রইচ মন্ডল, একই গ্রামের বারেক বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস ও বৃত্তিপাড়া গ্রামের মৃত রবিউলের ছেলে বাবু মিয়া।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আবেদুর রহমান জানান, সোমবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হলিধানী এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেসময় পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটনের নেতৃতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, চাপাতি, চাইনিজ চাপাতি ও ২টি হাতুড়ি। পরে তাদের জিজ্ঞাবাদের জানা যায়, ডাকাতির পাশাপাশি তারা বড় বড় কৃষকের গোয়াল থেকে গরুও চুরি করে। তাদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights