অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে তিনটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার খাবার হোটেলগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘তাজমহল’, ‘কাচ্চি মাঠ’ ও ‘অতিথি’ নামের তিনটি হোটেলে পচা ও বাসি খাবার পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এতে সংশ্লিষ্ট হোটেল মালিকদের মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights