অ্যামাজনের হাজার কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ম্যাকেঞ্জি স্কট

অনলাইন ডেস্ক

ফের খবরের শিরোনাম হলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। আমেরিকার জনপ্রিয় এই লেখিকা ও সমাজসেবিকা গত বছর কোম্পানিটির বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। গেল বছর তিনি অ্যামাজনের যে পরিমাণ শেয়ার বিক্রি করেছেন- তার বর্তমান বাজার ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার।

জানা গেছে, বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর ম্যাকেঞ্জি অ্যামাজনের প্রায় ১৯ দশমিক ৭ মিলিয়ন বা ১ কোটি ৯৭ লাখ শেয়ার পান, অ্যামাজনের মোট শেয়ারের মাত্র ৪ শতাংশ। সেখান থেকেই শুধু ২০২৩ সালেই ৬৫ দশমিক ৩ মিলিয়ন বা ৬ কোটি ৫৩ লাখ শেয়ার বিক্রি করেছেন বেজোসের এই প্রাক্তন স্ত্রী।

উল্লেখ্য, ২০১৯ সালে জেফ বেজোসের সঙ্গে ম্যাকেঞ্জির বিবাহবিচ্ছেদ হয়। এরই মধ্যে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন ম্যাকেঞ্জি। তবে সেই পাত্র বিশ্বের ধনীদের তালিকায় নেই। ম্যাকেঞ্জির প্রেমিক বেসরকারি স্কুলের এক সাধারণ শিক্ষক, তার নাম ড্যান জিয়েট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights