আইআরজিসি’কে নিরাপত্তা হুমকি হিসেবে যুক্তরাজ্যের ঘোষণার নিন্দা ইরানের

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি বিদেশি রাষ্ট্রীয় হুমকি হিসেবে ঘোষণা করেছে। নতুন জাতীয় নিরাপত্তা আইনের অধীনে এই সংগঠনটিকে সমর্থন দেওয়া বা এদের হয়ে কাজ করা অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে একে ‘অন্যায়’ ও ‘দায়িত্বহীন’ পদক্ষেপ বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক অংশ। একটি রাষ্ট্রীয় সংস্থাকে লক্ষ্যবস্তু বানানোর মাধ্যমে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও তারা অভিযোগ করেছে।

এর আগে সোমবার (১৩ জুলাই) যুক্তরাজ্য আইআরজিসি এবং এর সাথে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকে সমর্থন করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। মূলত কোনো বিদেশি রাষ্ট্র যাতে নজরদারি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মতো কাজে প্রক্সি (অনুমোদিত প্রতিনিধি বা ছদ্ম বাহিনী) ব্যবহার করতে না পারে, তা ঠেকাতে নতুন ক্ষমতার অধীনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত থাকা ইরান এর আগেও প্রক্সি ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights