আইডিইবি চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও প্রকৌশলী মোহাম্মদ করিম উদ্দিনকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে। আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ অনুমোদন দেয়।

আহ্বায়ক কমিটির অন্যদের মধ্যে আছেন যুগ্ম আহ্বায়ক কমো. জিয়া উদ্দিন, মোহাম্মদ তৌফিকুর রহমান, মো. ইসমাইল হোসেন ও মো. মুরাদ হোসেন, যুগ্ম সদস্য সচিব কাজী আনোয়ারুল ইসলাম, মো. ইউনুস, মো. তৌহিদুল আনোয়ার, সৈয়দ মোরশেদ উল্লাহ ও সনাতন চক্রবর্তী।

সদস্য-মো. আব্দুল খালেক, আব্দুল মালেক, মো. হামিদুল হক, মো. আলাউদ্দিন, মো. সালা উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, এস এম তারেক, সৌরজিদ বড়ুয়া, মো. আবু জাফর, তারিকুর রহমান রাসেল, মো. আবু মুসা, আবু আহসান মোহাম্মদ আজিজুল মোস্তফা, হাসান মো. হানিফ, শুভাশীষ দাশ শুভ, বিশ্বসূত্র ধর, কাজী জাফর আহমেদ, মো. এনামুল হক, তৌহিদুল আমিন, মো. হাবিব উল্লাহ, টিটু বড়ুয়া, মিসবাহ উদ্দিন, মো. মাহবুল আলম, মো. ওসমান গণি, সুশান্ত রায় ও মোজাম্মেল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights