আইনজীবী আলিফ হত্যা : ১১ আসামিকে শ্যোন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন, প্রেমনন্দন দাশ (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ, রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ১১ জনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। আদেশের পর তাদের কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্তব্য পালনে বাধা, আসামি ছিনতাইয়ের চেষ্টা, ভাংচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এ মামলা করে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights