আওয়ামী লীগ ভারতের দালাল নয়, ভারতের সরকার ছিল – পীর সাহেব চরমোনাই
নড়াইল প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদের আমীর (পীর সাহেব চরমোনাই)মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আপনারা বলেন আওয়ামী লীগ ভারতের দালাল, আমি বলি আওয়ামী লীগ ভারতের দালাল নয়, ভারতের সরকার ছিল।
বুধবার বিকাল সাড়ে৫টায় শহরের পুরাতন বাস টার্মিনাদের মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলনা মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাঃমাওঃ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ),জান্নাতুল ইসলাম, ইসলামে আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা সেক্রেটারি ডাক্তার এস এম নাসির উদ্দিন, নড়াইল ১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দেখো মাওলানা তাজুল ইসলাম, জেলা জামাতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার প্রমূখ।
