দিনাজপুরে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর-এর চেয়ারম্যান প্রফেসর মুহাঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি শামীম কবির এবং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহিন হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ আনিসুল হক জুয়েল। এছাড়া সাংবাদিক রাজিউল ইসলাম রাজু, রেজাউল করিম, সুলতান মাহমুদ, মোফাসসেরুল মাজেদ মিলন, প্রমথেশ শীলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে কেক কেটে মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights