বিরলে অপহরণের শিকার ৩ কিশোর মুক্তি পেলও অব্যাহত হুমকিতে আতঙ্কিত তাদের পরিবার
আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি : চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে শ্রী বিনয় রায়সহ তিনটি পরিবার, পরিবারকে হুমকি, আবারও অপহরণ করে ভারতে পাচার ও বিক্রয় করবে অপহরণকারীরা, থানার অভিযোগ তুলে নেওয়ার হুমকি, বিপাকে সাক্ষী দানকারীরা, তিনটি পরিবার সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। প্রতিকার চেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, সরকার দলীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। থানা থেকে এখনো কনো প্রকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না গ্রহণ করায় আরও আতঙ্কিত এই পরিবারগুলো । দিনাজপুর বিরল থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন শ্রী বিনয় রায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের, হরিশচন্দ্র গ্রামের মৃত বীজয় চন্দ্র রায়ের পুত্র, শ্রী ললিত রায় (৩৭) বিরল শিবচর (ফুলবাড়ী) এলাকার শ্রী জগদীশ রায়সহ অজ্ঞাতনামা ৫/৬ জন, বিনয় রায়ের পুত্র, আপন রায় (১৬) চিত্র রায়ের পুত্র, বাধন রায় (১৫) কৃষ্ণ রায় এর পুত্র, বিপুল রায় (১৭) কে ১৫ জুলাই ২০২৩ আনুমানিক বিকেল ৫ টায় বিরল রুদ্রপুর মঙ্গলপুর বিয়ের অনুষ্ঠান থেকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রাখা হয়, পারিবারিকভাবে সন্তানদের খোজাখুজি করা হয়, সন্ধান না পাওয়ায়, স্থানীয় মেম্বারকে জানানো হলে, জানতে পারেন যে তাদের সন্তানদেরকে অজ্ঞাত স্থানে আটক করে রেখেছে শ্রী ললিত রায়, শ্রী জগদীশ রায়সহ সহযোগী অপহরণকারীরা। মুক্তিপণ হিসেবে দাবি করা হয়, দশ লক্ষ টাকা এবং একটি অজ্ঞাত জায়গায় ঘরের ভিতরে তিন কিশোরকে একই সাথে রশি দিয়ে বেধে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে গত ২৬ জুলাই ২০২৩ বোচাগঞ্জ থানার ঈশানীয়া গ্রামের ভবানী রায়ের পুত্র শিবু রায়ের মাধ্যমে বিরল শিবচর (ফুলয়াড়ী) এলাকায় জগদীশ এর কাছে পাঠায়, জগদীশ তিন কিশোরের পরিবারকে ভিডিওটি দেখিয়ে “বলে দশ লক্ষ টাকা দিলে সন্তানদের ফেরত পাবেন, অন্যথায় মেরে ফেলবো অথবা ভারতে বিক্রি করে দেবো” ভিডিও চিত্র দেখার পর সন্তান হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পরেন তারা, উপায় অন্তর না পেয়ে গরু-বাছুর বিক্রি করে তিন পরিবার মিলে ২৭ জুলাই ২০২৩ আনুমানিক রাত্রি ৮ ঘটিকায় জগদীশের বাড়ি বিরল শিবচর (ফুলবাড়ীর) বাসায় তিন লক্ষ টাকা প্রদান পূর্বক বিনয় চন্দ্র রায় সন্তানদের মুক্তি কামনা করেন, বাকী মুক্তিপণ বাবদ সাত লক্ষ টাকা দেওয়ার শর্তে রাজি হলে জগদীশ তিন পরিবারকে হুমকি দিয়ে বলেন “চুপচাপ বাসায় চলিয়া যাও তোমাদের সন্তানদের আগামীকাল পাইবে” অতঃপর ২৮ জুলাই ভোর বেলায় তিন কিশোরকে পরিবারের নিকট ফেরত দেওয়া হয়। বাকী মুক্তিপণ বাবদ সাত লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা, অন্যথায় আবারো অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়, এই তিন পরিবারকে, উপায় অন্তর না পেয়ে তিন কিশোরসহ ঘটনার সাক্ষীদের সাথে নিয়ে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম, এর সাথে সাক্ষাৎ করেন এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণ, বাবদ দশ লক্ষ টাকা অপহরণকারীদের দাবির বিষয় আলোচনা করেন, ভুক্তভোগী পরিবারকে, পুলিশ সুপার দিনাজপুর বিরল থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে স্থানীয় সমূক্ষ্য সাক্ষী মেম্বার, শ্রী জগদিন রায়, বিরল ১ নং আজিমপুর ইউনিয়নের মেম্বার মাজেদ, বলি রায়ের পুত্র শ্রী কার্তিক বৈশপু চন্দ্র রায়ের পুত্র প্রফুল্ল রায়সহ অন্যান্য সাক্ষীদের সাথে নিয়ে দিনাজপুর বিরল থানায় অপহরণ, মুক্তিপণ, অজ্ঞাত স্থানে একটি ঘরে ৩ কিশোরকে শারীরিক ও মানসিক নির্যাতনের ভিডিও চিত্রসহ অভিযোগ দায়ের করেন ।এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান এ প্রতিনিধিকে জানান, অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
