আখাউড়ায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার দেবগ্রামের একটি বাড়ি থেকে এসব শাড়ি জব্দ কর হয়।

রবিবার দুপুরে বিজিবি- ৬০ ব্যাটালিয়নের সুলতানপুরস্থ প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস.এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় ভারতীয় উন্নতমানের দুই হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য দুই কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। একটি পরিত্যক্ত ঘর থেকে এসব শাড়ি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি। জব্দ করা শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান, বিজিবি-৬০ ব্যাটালিয়ন গত পাঁচ দিনে ৭ কোটি ৭১ লক্ষ ৭২ হাজার ৮৯০ টাকার মালামাল জব্দ করেছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচলান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় তার সঙ্গে ৬০ বিজিবি ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights