আখাউড়ায় বিস্ফোরক মামলায় গ্রেফতার ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের করা বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকায় ও দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-বড় কুড়িপাইকা গ্রামের মৃত আবুল ফয়েজ মিয়ার ছেলে হামিদুল ইসলাম ফোরকান, মৃত নুরুল ইসলাম ভুঁইয়ার ছেলে এরশাদুল ইসলাম ভুঁইয়া এবং ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের বাবুল ভুইঁয়ার ছেলে মো. তামিম ভুঁইয়া।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম বলেন, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মীরা আখাউড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এলে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে কম্বল ছিনিয়ে নেয়। এ ঘটনায় তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে গত ২০ অক্টোবর একটি মামলা করেন। এ মামলায় তাদের গ্রেফতার করা হয়।
