নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

নিখোঁজের দুইদিন পর ফরিদপুর শহরতলীর গেরদা এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আবরার জাওয়াদ দারুন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর চারটার দিকে গেরদার জনৈক এনাম মিয়ার পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এর আগে, গত রবিবার বাড়ি থেকে বের হয় দারুন। এরপর আর বাড়ি ফিরে নাই সে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শহরের চরকমলাপুর এলাকার প্রবাসী কামরুল হাসানের ছেলে ও শাহীন স্কুলের নবম শ্রেণির ছাত্র আবরার জাওয়াদ গত দুইদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর ওই দিন থেকেই পরিবারের লোকজন শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার রাতে স্কুল ছাত্রের চাচা মার্শাল টিটু কোতয়ালী থানায় একটি জিডি এন্ট্র্রি করেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা শহরতলীর গেরদা এলাকায় একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের স্বজনেরা লাশটি আবরার জাওয়াদের বলে সনাক্ত করে।
নিহতের পরিবারের অভিযোগ, জাওয়াদকে হত্যা করে লাশটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights