ভোক্তা অধিদপ্তরের সিসিএমএস ওয়েব পোর্টাল-সফটওয়্যার উদ্বোধন
অনলাইন ডেস্ক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনলাইনভিত্তিক অভিযোগ ব্যবস্থাপনা তথা কনজ্যুমার কমপ্ল্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) ওয়েব পোর্টাল ও সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ ওয়েব পোর্টাল ও সফটওয়্যার উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান।
কনজ্যুমার কমপ্ল্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) ওয়েব পোর্টালে ভিজিট করতে যেতে হবে এই ঠিকানায়– http://ccms.dncrp.com/en
এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। এসময় অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা সশরীরে এবং অন্যান্য বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জানুয়ারি থেকে সিস্টেমটি ঢাকা মহানগর ও জেলায় পাইলটিং করা হয় এবং বিভিন্ন পর্যায়ে অংশীজনের মতামত গ্রহণ শেষে আপডেট করা হয়। পাইলটিং শেষে আজ থেকে এটি সারা দেশের জন্য চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ক্ষতিগ্রস্ত ভোক্তারা অভিযোগ দায়ের করতে পারবেন। এতে অভিযোগ আরও দ্রুত ও সহজভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।
