আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি অব্যাহত, ভারতে হোটেল সেবা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকেই মাছ রফতানি শুরু হয়। এদিন ভারতীয়দের অনুরোধের প্রেক্ষিতে একটু আগে ভাগেই মাছ পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীদের আগে থেকেই জানিয়ে দেন যে, মঙ্গলবার যেন তাড়াতাড়ি মাছ পাঠানো হয়। কেননা, আমদানি-রফতানি বিষয়ে তাদের একটি সভা আছে। সেই সভা থেকে বাংলাদেশকে কিছু বার্তা দেওয়া হতে পারে।

বাংলাদেশি ব্যবসায়ীরা অবশ্য মনে করছেন, আর যাই হোক হঠাৎ করেই মাছ আমদানি বন্ধ করবে না ভারতীয় কর্তৃপক্ষ। কেননা, ওপারের সেভেন সিস্টার্স বলে খ্যাত সাতটি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

তবে মাছ আমদানিতে আগ্রহ থাকলেও ওপারে বাংলাদেশিদের জন্য হোটেল পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেসার ভূইয়া জানান, মঙ্গলবার সকাল থেকেই মাছ যাওয়া শুরু হয়েছে। আরও মাছ যাচ্ছে। নিজেদের মধ্যে আলোচনা আছে জানিয়ে ওপারের ব্যবসায়ীরা আগে ভাগেই মাছ দিতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights