আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ : শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ। তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শত্রুপক্ষকে মোকাবিলা করতে হলে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধার ভূমিকা নিতে হবে। কারণ, যড়যন্ত্রকারীরা আবার দল বেধে মাঠে নেমেছে। তাই আগামীতে কোন ভুল করা যাবে না। ভুল করলে গোটা জাতি বিপদগ্রস্ত হবে। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ বাংলাদেশ যেখানে পৌঁছেছে, সেখান থেকে পিছে ফেরার কোন সুযোগ নেই। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আগামী মাসে নরসিংদীর ঘোড়াশালে এশিয়ার বৃহত্তম সারকারখানার উদ্ধোধন করা হবে। বেলাবোতে ৪শত একর জায়গাজুড়ে আরও একটি বিসিক শিল্প নগরী হবে। যেখানে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এ এলাকার মানুকে অন্য জেলায় গিয়ে কাজ করতে হবে না।

শনিবার সন্ধায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগরে বিসিক শিল্প নগরী-২ (সম্প্রসারিত) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিসিকের চেয়ারম্যান মাহাবুবুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights