হামাসের হামলার পর প্রথম ভাষণে যা বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বাসিন্দাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ, আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) প্রতিশোধমূলক হামরা শুরু করবে। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা শুরু করে। এই হামলায় ৩০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি গাজার বাসিন্দাদের বলছি, এখনই সেখান থেকে বেরিয়ে আসুন, কারণ আমরা সর্বত্র এবং সর্বশক্তি দিয়ে কাজ করব।

তিনি বলেন, ‘হামাস ‘নিষ্ঠুর ও মন্দ যুদ্ধ’ শুরু করেছে, কিন্তু ‘আমরা এই যুদ্ধে জয়ী হবো’।
তিনি বলেন, এই জয়ের মূল্য বহন করা খুব ভারী। এটা আমাদের সবার জন্য খুবই কঠিন একটা দিন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আজ যা ঘটেছে তা ইসরায়েলে অতীতে তা দেখা যায়নি এবং আমি নিশ্চিত করব এটি যেন আর না ঘটে। সরকার এই সিদ্ধান্তের পাশে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights