আজ ভুটানের সামনে শ্রীলঙ্কা, পাকিস্তানের প্রতিপক্ষ মালদ্বীপ

অনলাইন ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে শুরু করেছে ভুটান। টিকে থাকার ম্যাচে রবিবার দলটি মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে বেলা সাড়ে ৩টায় মালদ্বীপ মুখোমুখি হবে পাকিস্তানের। দুটি ম্যাচই সরাসরি দেখাবে চ্যানেল টি-স্পোর্টস।

ঢাকায় ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে সাফের ১৫তম আসর। বাংলাদেশ ও ভারত নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে ১-০ গোলে হারে ভুটান। কাল শ্রীলঙ্কার কাছে হেরে গেলে বিদায় নিশ্চিত, জিতলে সেরা চারে ওঠার সম্ভাবনা থাকবে।

এদিকে শক্তিশালী শ্রীলঙ্কা আজই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। একই দিনে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে মালদ্বীপও। ‘বি’ গ্রুপের লড়াইয়ে তারা মাঠে নামবে ভারতের কাছে প্রথম ম্যাচে ৩-২ গোলে হারা পাকিস্তান। পাকিস্তানের জন্যও আজ বাঁচা-মরার ম্যাচ

পাকিস্তানকে হারানোর জন্য মাঠে সর্বোচ্চটা দিতে চান মালদ্বীপ কোচ ইস্তভান আরবানি বলেন, ‘পাকিস্তানের সামনে আগামীকালকের ম্যাচ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা প্রথম দিন থেকেই এই ম্যাচের জন্যই প্রস্তুতি নিচ্ছি, যা আমাদের কাছে একটি ফাইনাল ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। আমরা অন্য কোনো ম্যাচ নিয়ে ভাবছি না, কেবল পাকিস্তানের ম্যাচটি নিয়েই আমাদের সব মনোযোগ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights