আদমদীঘিতে গরীব-দুস্থদের জন্য চক্ষু ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার আদমদীঘিতে দুই শতাধিক গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বেডোর নির্বাহী পরিচালক ডা. তাসনিম আহমেদ।

বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী (ইউপিসি) তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং এ-ইউপিসি শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, বেডোর আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তফা কামাল, আদমদীঘি শাখা ব্যবস্থাপক রাবু হোসেন, বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, সানোয়ার হোসেন ও এহসানুর রাব্বী প্রমুখ।

নওগাঁ ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার সুলতানার নেতৃত্বে একটি টিম দিনভর দুই শতাধিক চক্ষুরোগীর পরীক্ষা-নিরীক্ষা করেন। এরমধ্যে ছানি অপারেশনের জন্য ১৬ জন রোগীকে চিহ্নিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights