আদালতে সেবাপ্রার্থীর থেকে টাকা নেওয়ায় এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতে নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের নারী ও শিশু মামলার জিআরও’র (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) প্রকাশ্যে টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার এ ঘটনায় অভিযুক্ত জিআরও উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি গত কোরবানি ঈদের আগের বলে জানা গেছে।

জিআরও শাহীনকে টাকা প্রদানকারী আইনজীবী তন্ময় বসাক জানান, এটা ঘুষ বা সে রকম কিছু ছিল না। একজন মক্কেলের জামিন হয়েছিল। এ সংক্রান্ত কাজে তিনি জিআরও শাহীনের কাছে গিয়েছিলেন বলেও জানান তিনি।

সিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মফিজ উদ্দিন বলেন, ভিডিওটি দেখেছি। আমরা জিআরও শাহীনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছি। ঘুষ দেওয়া ও নেওয়া দুটিই অপরাধ। আমরা পুরো বিষয়টি তদন্ত করব। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights