মাদক উদ্ধারে পুরস্কার পাওয়া এসআই পাচারের দায়ে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চার মাস আগে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পেয়েছিলেন পুরস্কার। চার মাস পার না হতেই মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে এ পুলিশ কর্মকর্তাকে।

শুক্রবার রাতে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করা হয় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে। গত ২২ এপ্রিল জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা পুলিশের কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন এ পুলিশ কর্মকর্তা।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, শুক্রবার অভিযুক্ত কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত ২১ আগস্ট দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে পুলিশের তিন সোর্সকে ফেনসিডিলসহ আটক করেন স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। তিন সোর্স গ্রেফতার হওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights