আধুনিক প্রযুক্তিতে মেকাট্রনিক্সের প্রয়োগ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

অনলাইন প্রতিবেদক

বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে মেকাট্রনিক্স এর সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অংশগ্রহণ করেন সপ্তম পর্বের শিক্ষার্থীরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকাট্রনিক্স এর সহযোগী অধ্যাপক রিজওয়ান-উস সালেহীন ও রুমানা তাসনিম। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকাট্রনিক্স এর প্রফেসর ও চিফ কোঅর্ডিনেটর ড. ইঞ্জিনিয়ার একেএম জয়নুল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. কাজী মোঃ শওকত-উল ইসলাম।

আধুনিক প্রযুক্তিতে মেক্যাট্রনিক্স এর ভূমিকা এবং শিক্ষার্থীদের মেকাট্রনিক্স এর প্রতি উৎসাহিত করার জন্য এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের জন্য এরূপ সেমিনার আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights