আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন

অনলাইন প্রতিবেদক

ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

ক্বিরাত প্রতিযোগিতায় সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মো. গোলাম মুর্শেদ শুভ প্রথম স্থান, ল্যান্স কর্পোরাল খান আব্দুল্লাহ দ্বিতীয় স্থান এবং সার্জেন্ট মো. সোহেল রানা তৃতীয় স্থান অর্জন করেন।

অন্যদিকে আযান প্রতিযোগিতায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আজিমুল হায়দার প্রথম, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মাহাতাব আলী দ্বিতীয় এবং বিমান বাহিনীর সার্জেন্ট (এমওডিসি) সুলতান আহমেদ তৃতীয় স্থান লাভ করেন।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights