বাংলাদেশ টেবিল টেনিসে জাপানি কোচ নিয়োগ

স্পোর্টস ডেস্ক

আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো সামনে রেখে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ) জাপানি কোচ ইউতাকা নাকানোকে দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

ফেডারেশন জানিয়েছে, কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে ভালো ফলের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় দলের প্রস্তুতি জোরদার করতে সিলেকশন ক্যাম্প ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।

আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের ক্যাম্পে জাতীয় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৬ জন পুরুষ ও নারী খেলোয়াড়কে ডাকা হয়েছে।

সাবেক জাপানি টেবিল টেনিস খেলোয়াড় ইউতাকা নাকানো এর আগে ২০২২ সালে বাংলাদেশে কোচ হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের স্যামসন দুবিনা টেবিল টেনিস অ্যাকাডেমিতে কোচিং করছিলেন।

বিটিটিএফের বিজ্ঞপ্তিতে বলা হয়, নাকানোর দায়িত্বের মধ্যে থাকবে জাতীয় সিনিয়র ও যুব দলের জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন, খেলোয়াড় বাছাই, আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৌশলগত দিকনির্দেশনা প্রদান, ফিটনেস ও পারফরম্যান্স পর্যবেক্ষণ এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন তৈরি।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ সনেট বলেন, নাকানোর অভিজ্ঞতা বাংলাদেশের টেবিল টেনিসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তারা আশা করছেন।

তিনি আরও জানান, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে নারী দলের কোচ হিসেবে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন সালেহা সেতুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জিতে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ বালক দল নতুন সাফল্য অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights