কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত কচ্ছপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ ভেসে এসেছে। বুধবার সকালে কাউয়ারচর ঝাউবন সংলগ্ন সানরাইজ পয়েন্ট এলাকায় জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটির মরদেহ ভেসে আসে।

স্থানীয়রা প্রথমে কচ্ছপটি দেখতে পান এবং পরে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত কচ্ছপটি উদ্ধার করে মাটিচাপা দেন।

এদিকে সাম্প্রতিক সময়ে একই অঞ্চলে একাধিক সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনায় পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ধারণা, সমুদ্র দূষণ, অবৈধ জাল ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এসব মৃত্যুর পেছনে থাকতে পারে।

বন বিভাগের মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পর কচ্ছপটি উদ্ধার করে যথাযথভাবে মাটিচাপা দেওয়া হয়েছে।

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের উপ-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, সামুদ্রিক প্রাণীর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় জরুরি। তিনি আরও বলেন, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights