আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দুমকিতে মানববন্ধন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে ছাত্রদল। মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার নতুন বাজার এলাকায় লেবুখালী বাউফল মহাসড়ক এই মানববন্ধন হয়।
এতে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান রিয়াজ, সদস্য সচিব সুমন শরীফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ প্রমুখ।
বক্তারা বিগত ফ্যাসিবাদী সরকারের নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকারের ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে অচিরেই তাদের সকল কর্মকাণ্ডের বিচারের দাবি রাখেন।
