আপত্তিকর ছবি নিয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

পুরনো প্রেমিকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে সায়েম আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে সায়েমকে নগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সায়েদ লোহাগাড়া থানা এলাকার ফরিদ আহম্মেদের ছেলে।

র‌্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, ভুক্তভোগী এক তরুণী অভিযোগ করেন সায়েম নামে এক যুবক অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করছে। অভিযোগ পেয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব জানায়- নগরীর সায়েদ আহম্মেদের সাথে ভুক্তভোগীর তরুণীর ২০২১ সালে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। গত ডিসেম্বরে ওই তরুণী সায়েমকে বিয়ের জন্য চাপ দিলে সম্পর্ক ছিন্ন করে। গত ডিসেম্বরে ভুক্তভোগী তরুণী পারিবারিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয় অন্য এক যুবকের সাথে। গত ৪ মে ভুয়া আইডি থেকে ওই তরুণীকে পূর্বে ধারণ করা অশ্লীল ছবি ও ভিডিও ম্যানেঞ্জারে পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি করে। চাহিদা মত টাকা না দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। অভিযোগ পেয়ে র‌্যাব সায়েমকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights