আফগানিস্তানে চলমান সামরিক অভিযানে নিহত ৭৯৬, দাবি পাকিস্তানের

পাকিস্তান তাদের চলমান সামরিক অভিযান ‘অপারেশন গজব লিল হক’-এ আফগান তালেবান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এ অভিযানে এখন পর্যন্ত ৭৯৬ তালেবান সদস্য নিহত এবং এক হাজার ৪৩ জন আহত হয়েছে। খবর জিও নিউজের।

এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক বার্তায় তিনি বলেন, আফগান তালেবান শাসকদের ২৮৬টি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে এবং আরও ৪৪টি ঘাঁটি দখলে নেয়া হয়েছে। কাবুলভিত্তিক তালেবান প্রশাসনের ২৪৯টি সামরিক সরঞ্জাম-যার মধ্যে ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান এবং ড্রোন রয়েছে- যা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ধ্বংস করেছে। তবে এসব দাবির বিষয়ে আফগান তালিবানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights