৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে রিয়ালে ফিরছেন নিকো পাজ

রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা আর্জেন্টাইন তরুণ নিকো পাজ আবারও ফিরতে যাচ্ছেন তার পুরোনো ক্লাবে। মাত্র ৯ মিলিয়ন ইউরোর বাইব্যাক ক্লজ ব্যবহার করেই তাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্টরা।

২০২৪ সালে ইতালির ক্লাব কোমোতে যোগ দেওয়ার পর থেকেই নিজের প্রতিভার প্রমাণ দিয়ে যাচ্ছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এখন পর্যন্ত ৬৮ ম্যাচে ১৭ গোল করে নজর কেড়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদ তাকে বিক্রির সময়ই চুক্তিতে বাইব্যাক শর্ত রেখেছিল। মাত্র ৬ মিলিয়ন ইউরোতে বিক্রি হলেও ৯ মিলিয়ন ইউরো দিয়ে তাকে ফেরানোর সুযোগ ছিল, যা এখন কাজে লাগাতে যাচ্ছে ক্লাবটি।

নতুন মৌসুমের পরিকল্পনায় নিকোকে রাখতে চায় রিয়াল। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে দ্রুতই তাকে দলে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

যদিও কোমো চায়, নিকো আরও এক মৌসুম তাদের সঙ্গে থাকুক। তবে রিয়ালের অবস্থান স্পষ্ট, তারা এই গ্রীষ্মেই তাকে দলে ফেরাতে আগ্রহী।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত গ্রীষ্মে টটেনহাম হটস্পারের ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নিকো পাজ, শুধুমাত্র রিয়াল মাদ্রিদে ফেরার আশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights