আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে ৩৩ জঙ্গি নিহত

পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৩৩ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। শুক্রবার সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় পরিচালিত অভিযানে এসব জঙ্গিকে লক্ষ্যবস্তু করা হয়। সেনাবাহিনী জানায়, নিহতদের ‘খারিজি’ হিসেবে বর্ণনা করা হয়েছে—যা পাকিস্তানি তালেবানকে বোঝাতে সরকারের ব্যবহৃত একটি শব্দ।

এছাড়া, এলাকায় এখনও সম্ভাব্য লুকিয়ে থাকা বিদ্রোহীদের খুঁজে বের করে নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই জঙ্গিদের বাধা দিয়ে ‘সুনির্দিষ্ট’ গোলাগুলিতে মোকাবেলা করা হয়। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এই অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।’ সূত্র: ডয়েচে ভেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights