আবারও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. এবিএম আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত চিকিৎসক পদে পুনরায় ডা. এবিএম আব্দুল্লাহকে নিয়োগ দিয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর (পারিতোষিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৭৫ এর ধারা ১৩ অনুযায়ী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন বলা হয়, অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights