আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় গানের আসর

গাইবান্ধা প্রতিনিধি

বাংলা লোকসংগীত ও পল্লীগীতির কিংবদন্তি মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গানের আসর ‘শোন গো রূপসী কন্যা’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলা শহর সংলগ্ন পুলবন্দি মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ে প্রান্তিক শিল্পীদের পরিবেশনায় এ আয়োজন করে ‘গাইবান্ধা লোকসংগীত অঙ্গন’।

গাইবান্ধা লোকসংগীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি জাসাস জেলা সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজন, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী, সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন সাধনার সভাপতি শাহজাহান সিরাজ, বাদশা মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গাইবান্ধার তরুণ কবি সোহেল রানা।

নাবিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিরাজুল ইসলাম সোনা, আব্দুস সালাম রাজু, মোস্তফা হোসেন, আসাদুজ্জামান হিরু, আল আমিন, হযরত আলী, সেলিম হায়দার, নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম, সালাউদ্দিন ফকির, আব্দুল কাইয়ুম মিনু, গায়েন স্বজন খন্দকার, আনোয়ারুল ইসলাম, পরিতোষ চন্দ্র সরকার।

সংগীত পরিবেশনায় যন্ত্রসংগীতে সহযোগিতা করেন তবলায় লাসেন মিয়া, বাঁশিতে মিঠু, হারমোনিয়ামে মোস্তফা হোসেন, কিবোর্ডে এস এম স্বাধীন এবং শব্দ নিয়ন্ত্রণে ছিলেন বাদশা মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights