শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা

অনলাইন ডেস্ক

নতুন একটি সিনেমার নাচের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের মতে, হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ায় তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনার শিকার হন রাশমিকা। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলন করেন। তাই আপাতত সব ধরনের শারীরিক পরিশ্রম ও পেশাগত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

জানা গেছে, ছয় সপ্তাহের বিশ্রাম শেষে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধাপে ধাপে কাজে ফিরবেন রাশমিকা।

বর্তমানে একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন তিনি। ফলে বাধ্যতামূলক এই বিশ্রামের কারণে চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে রাশমিকা মান্দানা বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights