আমতলী ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

বরগুনা প্রতিনিধি

সাংগঠনিক নির্দেশনা অমান্য করায় বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ।

রবিবার (২৬ মার্চ) রাত ১০ টার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত কারণ দর্শানোর ওই নোটিশ দেয়া হয় আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে জেলা ছাত্রলীগের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ওই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সাংগঠনিক নির্দেশনা থাকলেও আমতলী উপজেলা ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৭মার্চ কোন কর্মসূচি পালন করেনি। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের কোনো ধরনের কর্মসূচি ছিল না।’ তাদের কার্যক্রম দীর্ঘ দিন পর্যবেক্ষণ করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে উল্লেখ করে জেলা ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২৮ মার্চের মধ্য সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম মাহবুব জানিয়েছেন, কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে তিনি কিছু জানেন। তিনি বলেন, ‘সাংগঠনিকভাবেই আমরা দুটি দিবস পালন করেছি। এরমধ্যে মাহে রমজানের কারণে ২৬ মার্চের প্রোগ্রাম কিছুটা সীমিত পরিসরে করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights